চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাত ৩টার দিকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেক পোস্ট বসিয়ে ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিডকে গ্রেফতার করা হয়েছে। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

