যে কারণে কখনই মা হতে চাননি রাধিকা | চ্যানেল আই অনলাইন

যে কারণে কখনই মা হতে চাননি রাধিকা | চ্যানেল আই অনলাইন

মা হতে চলেছেন ভারতীয় সিনেমার অন্যতম মেধাবী অভিনেত্রী রাধিকা আপ্তে। গেল অক্টোবরে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পরে উৎসবে তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন নেন রাধিকা আপ্তে। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি। এমনকি খবর জানাজানি হওয়ার পরও কোনো কথা বলেননি এ অভিনেত্রী।

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে মুখ খুললেন রাধিকা। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এ অভিনেত্রী। তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন, ‘আমি কোনো দিনই সন্তানের মা হতে চাইনি’।

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইনে থাকা শুরু করেন রাধিকা। পরের বছর জানা যায়, আইনি বিয়ে সেরেছেন তারা। সেই বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। কিন্তু সন্তান নিয়ে তাদের কোন পরিকল্পনাই ছিল না বলে জানিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হয়েছেন, এই খবর নাকি প্রথম দুই সপ্তাহ মেনে নিতেই পারেননি তিনি।

GOVT

রাধিকা স্পষ্ট জানান, তিনি বা তার স্বামী কোন ভাবেই পরিবার পরিকল্পনা করেননি। প্রথম কয়েক দিন কী কী শারীরিক সমস্যা হয়েছিল, তা নিয়েও কথা বলেছেন রাধিকা। পেট ফেঁপে ওঠা, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় প্রথম ১৩ সপ্তাহ খারাপ অবস্থায় ছিলেন রাধিকা। সব সময় বমি বমি ভাবও থাকত বলে জানিয়েছেন অভিনেত্রী।

শারীরিক সমস্যা থাকলেও কাজ থেমে থাকেনি অভিনেত্রীর। টানা তিন মাস ৪০ ডিগ্রি গরমে ছবির শুটিং করছিলেন অভিনেত্রী। তার কথায়, “গরমে গলে যাওয়ার মতো অবস্থা হত সব সময়। খুব কষ্ট হত। সবাই বলত আমার সব সময়ে আনন্দে থাকা উচিত কারণ, আমি মা হতে চলেছি। যাঁরা বলতেন তাঁদের মুখে ঘুষি মারতে ইচ্ছে করত। ওদের বলতাম, ‘আমি যন্ত্রণায় মরে যাচ্ছি, আর তোমরা খুশি থাকতে বলছ!’”

অন্তঃসত্ত্বা হওয়ার পরে জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে বলে জানান রাধিকা। তিনি বলেন, “অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয় এই সব নিয়ে কখনই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তাও জানার চেষ্টা করিনি। অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলে না। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।”

জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে সন্তানের জন্ম দেবেন রাধিকা ও বেনেডিক্ট।

Chokroanimation

Scroll to Top