যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান-আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলার অভিযোগ, হতাহত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান-আফগানিস্তানে পাল্টাপাল্টি হামলার অভিযোগ, হতাহত

চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান ও আফগানিস্তান।

আফগান তালেবান প্রশাসনের অভিযোগ, সোমবার দেশটির পূর্বাঞ্চলের কুনার প্রদেশে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত চারজন নিহত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের কর্মকর্তাদের অভিযোগ, দক্ষিণ ওয়াজিরিস্তানে গোলাগুলিতে অন্তত তিনজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

তালেবান প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে গোলাগুলি হয়েছে। সেখানকার সায়িদ জামালউদ্দিন আফগানি বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি ঘরবাড়িতে হামলা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী ও শিশু আহত হয়েছে।

Scroll to Top