যুক্তরাষ্ট্রে বেলুন বিধ্বস্তে নিহত ৪

যুক্তরাষ্ট্রে বেলুন বিধ্বস্তে নিহত ৪

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হট এয়ার বেলুন বিধ্বস্তে পাইলটসহ চারজন নিহত হয়েছেন। গত রোববার অঙ্গরাজ্যটির ইলয় শহরের মরুভূমিতে এ দুর্ঘটনা ঘটে।

তবে বেলুনটি বিধ্বস্ত হওয়ার আগে সেটিতে থাকা অন্য আট স্কাইডাইভার লাফ দিয়ে বেঁচে ফিরেছেন।

ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুবিসেক বিবি ৮৫ জেড’ নামের বেলুনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Scroll to Top