পরিকল্পনার আওতায় থাকা ভবনগুলো সংস্কার করতে আইসিই ঠিকাদার নিয়োগ করবে। এগুলোতে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকবে, ক্যানটিন, লবি, বিনোদন এলাকা, ডরমিটরি ও আদালত কক্ষ থাকবে।
২০২৫ সালের জুলাইয়ে রিপাবলিকান–নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া ব্যয় প্যাকেজের আওতায় এই আটককেন্দ্রগুলোর জন্য অর্থায়ন করা হবে। প্যাকেজটি ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত।
এতে অভিবাসনবিরোধী আইন প্রয়োগের জন্য ১৭ হাজার কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে অভিবাসীদের আটক রাখা বাবদ ৪ হাজার ৫০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। ২০২৪ অর্থবছরের বাজেটে অভিবাসী আটকে ৩৪০ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছিল।
এ ব্যাপারে বক্তব্য জানতে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।



