যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের | চ্যানেল আই অনলাইন

ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলেছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে ‘এ’ গ্রুপে ভারতকে সরিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সালমান আলী আঘার দল। দুর্দান্ত ব্যাটিংয়ে ৪১ বলে ৭৩ রান করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাহিবজাদা ফারহান।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানে থামে মোনাঙ্ক প্যাটেলের দল, পাকিস্তান জয় তোলে ৩২ রানে।

পাকিস্তানের ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। এরপর তৃতীয় উইকেট জুটিতে ৮১ রানের জুটি গড়েন বাবর আজম ও সাহিবজাদা ফারহান। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ও শাদাব খান ৩৪ রানের জুটি গড়েন।

পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ৭৩ রান করেন সাহিবজাদা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান আসে সাবেক অধিনায়ক বাবর আজম থেকে। তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শাদাব খান। এছাড়া সাইম আইয়ুবের থেকে আসে ১৯ রান।

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শালকউইক একাই নেন ৪ উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন সুব্রত নভেত্রকার, মোহাম্মদ মোহসিন ও হারমিত সিং।

জবাব দিতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্রের শুরুটাও ভালো হয়েছিল। ওপেনিংয়ে আসে ৪২ রান। এরপর ৫৪ ও ২৮ রানের আরও দুটি জুটি ছাড়া আর কোনো ব্যাটারো তেমন ভূমিকা রাখতে পারেননি।

যুক্তরাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন শুভাম রানজানে। ওপেনার শায়ান জাহাঙ্গীরের থেকে আসে ৪৯ রানের আরেকটি দারুণ ইনিংস। তৃতীয় সর্বোচ্চ ২৯ রান করেন মিলিন্দ কুমার।

পাকিস্তানের উসমান তারিক একাই নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন শাদাব খান এবং একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, আবরার আহমেদ ও মোহাম্মদ নাওয়াজ।

Scroll to Top