যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিয়ে মধ্যপ্রাচ্য পুরোপুরি ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে: ইরান

যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিয়ে মধ্যপ্রাচ্য পুরোপুরি ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে: ইরান

ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি সামরিক বাহিনী প্রত্যাহার না করা পর্যন্ত ইরান ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করবে না।

যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিয়ে মধ্যপ্রাচ্য পুরোপুরি ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে: ইরান

শনিবার ইরানি গণমাধ্যম এসএনএনকে দেওয়া সাক্ষাৎকারে দেশের নীতি-নির্ধারণী ‘এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিল’-এর প্রভাবশালী সদস্য মোহসেন রেজায়ি বলেন, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ভূখণ্ডে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রই সংঘাতের সূচনা করেছে, তাই যুদ্ধ বন্ধের প্রাথমিক দায়ভারও তাদের।

তিনি আরও বলেন, কেবল মৌখিক প্রতিশ্রুতি নয়, ইরানকে ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের পুরোপরি অর্থ দিতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরায় ঘটতে না পারে তার জন্য পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা সাইয়্যেদ মুজতবা খামেনি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়েছেন, তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে।

তিনি বলেন, বিদেশি শক্তির উপস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং বাইরের হস্তক্ষেপের সুযোগ তৈরি করছে। তেহরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এই অঞ্চলে টেকসই নিরাপত্তা তখনই সম্ভব যখন বিদেশি সেনারা চলে যাবে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় এবং যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কঠোর সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ক্রমে কোণঠাসা হয়ে পড়ছে।

সূত্র: আল মায়াদিন

Scroll to Top