যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক | চ্যানেল আই অনলাইন

যুদ্ধ অবসানে আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখাই মূল লক্ষ্য। আলোচনা ব্যর্থ হলে আবারো হামলা শুরুর হুমকি দিয়েছেন তিনি। ওদিকে ইরানের অন্যতম শর্ত, আলোচনা সফল করতে হলে লেবাননে ইসরাইলকে হামলা বন্ধ করতে হবে। ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু মঙ্গলবার।

Scroll to Top