যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ | চ্যানেল আই অনলাইন

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাজনৈতিক আঁতাত করে তালিকা না বানিয়ে বিশ্ববিদ্যালয় আইনের মধ্যেই ক্লজ রাখেন- যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, সুবিধা পেয়েছে, গুম, খুন, নিপীড়ন আর জুলাই গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখবে না। এতেই আপনা-আপনি যেকোন ফ্যাসিবাদের দালাল কিংবা দোসর সকল সুবিধা থেকে বাদ পড়বে।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন,  এভাবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখে, নিয়মিত সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের অর্থ অপচয়ের অধিকার কারো নেই।

তিনি আরও জানান, বিগত উপাচার্য মহোদয়কে আমরা এ পরামর্শ দিয়েছিলাম। উনারা শুনেননি। এখনো কেউ শুনবে না। কারণ, কাক কাকের মাংস খায়না।

এরকম রক্তক্ষয়ী বিপ্লবের পরে লীগ যদি ক্ষমতায় আসতো, প্রথমদিন এটা করতো বলেও জানান তিনি।

Scroll to Top