এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় আগামী শুক্রবার টেস্ট দিয়ে শুরু করবে দুদল। দুই টেস্টের জন্য ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
চোটের কারণে বাদ পড়েছেন অলরাউন্ডার জেসন হোল্ডার। পরিবর্তে জায়গা পেয়েছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন। টেস্ট দলের নিয়মিত মুখ প্রায় সবাই আছেন। অধিনায়ক ব্র্যাথওয়েটের ডেপুটি কিপার-ব্যাটার জশুয়া দা সিলভা। অলিক আথানাজে, কেসি কার্টি ও কাভেম হজদের নিয়ে মিডলঅর্ডার।
পেস আক্রমণে কেমার রোচের সাথে ফিরেছেন আলঝারি জোসেফ। আছেন নতুন সেনসেশন শামার জোসেফ ও জাডেন সিলেসও। স্পিনে জোমেল ওয়ারিকান ও কেভিন সিনক্লেয়ার।
শুক্রবার অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকাতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

উইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), অলিক আথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আলঝারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুই, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জাডেন সিলেস, কেভিন সিনক্লেয়ার ও জোমেল ওয়ারিকান।





