যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স | চ্যানেল আই অনলাইন

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপে এখনও দুর্দান্ত পারফর্ম করে চলেছে ফ্রান্স। গত দুই আসরের ফাইনাল খেলা দেশি এবারও ফাইনাল খেলতে পারে, বিশ্লেষকরা সম্ভাবনা দেখছেন। দলটি লড়তে নামছে শেষ ষোলোর লড়াইয়ে, যেখানে প্রতিপক্ষ প্যারাগুয়ে। এক নজরে দেখে নেয়া যাক যাদের নিয়ে শুরুর একাদশ সাজাতে পারেন কোচ দিদিয়ের দেশম। 

লাতিন ফুটবলের অন্যতম শক্তিশালী দল প্যারাগুয়ে রাউন্ড অব ৩২-এর ম্যাচে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় এসেছে। এই প্যারাগুয়েকে কোনভাবেই হালকা করে দেখছেন না দলটির কোচ দেশম। সমীহ করে বলেছেন, ‘তারা হঠাৎ হোঁচট খেয়ে এ রাউন্ডে খেলতে আসেনি।’

আসরে ফ্রান্স এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে। গ্রুপপর্বের তিন ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে, ইরাককে ৩-০ গোলে এবং নরওয়েকে ৪-১ গোলে হারিয়েছে। রাউন্ড অব ৩২এ সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে কাইলিয়ান এমবাপের দল।

সুপার এইট বা কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্স নামবে ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়। খেলা হবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ
মাইক ম্যাগনান, হুলেস কৌন্ডে, ডেওট উপামেকানো, উইলিয়াম সালিবা, লুকাস ডিগনে, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন রাবিওত, কাইলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলে, মাইকেল ওলিসে, ব্র্যাডলি বারকোলা।

Scroll to Top