ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, ইকবাল হোসেন যাত্রাবাড়ীতে একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। গতকাল রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ইকবাল ঘটনাস্থলে মারা যান। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।
এসআই মিজানুর রহমান বলেন, ‘ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


