মোটরসাইকেলের আসনের নিচে কোটি টাকার সোনার বার

মোটরসাইকেলের আসনের নিচে কোটি টাকার সোনার বার

এজাহার সূত্রে জানা গেছে, মেহেদীর কাছ থেকে পাওয়া প্রতিটি সোনার বারের ওজন প্রায় ১০০ গ্রাম। ১০টি সোনার বারের আনুমানিক মূল্য ১ কোটি ১০ লাখ টাকা বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, গতকাল সকালে হিলি সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচার হবে—এমন খবর পায় মংলা বিজিবি ক্যাম্প। এ জন্য হিলি সীমান্তের সাতকুড়ি রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সেখানে বিরামপুর থেকে হিলিগামী একজন মোটরসাইকেল আরোহীকে সন্দেহভাজন হিসেবে আটক করেন বিজিবি সদস্যরা। পরে তাঁর শরীর ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১০টি সোনার বার পাওয়া যায়।

Scroll to Top