মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব, তার ছোঁয়া লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দল ও খেলোয়াড়কে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারকারা। তবে শুধু সমর্থনেই থেমে থাকেননি অভিনেতা চঞ্চল চৌধুরী। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে নিজ হাতে মেসির স্কেচ এঁকেছেন, যা ইতোমধ্যেই মুগ্ধ করেছে ভক্তদের।

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শনিবার (২০ জুন) দুপুরে মেসির স্কেচটি প্রকাশ করেন চঞ্চল। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মেসির চুল, দাড়ি, চোখ ও স্বাক্ষরসুলভ হাসি। ছবির ক্যাপশনে ‘আয়নাবাজি’ তারকা লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশী হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

উল্লাস

চঞ্চলের আঁকা মেসির প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। দুই শতাধিক মন্তব্যে ভক্তরা অভিনেতার বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও।’ আরেকজনের মন্তব্য, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। প্রায়ই নিজের আঁকা বিভিন্ন প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের ছবি ডিজিটাল তুলিতে এঁকেছেন এই জনপ্রিয় অভিনেতা।

Scroll to Top