লা মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল অবশ্য এখন এখন বার্সার মূল দলে ১০ নম্বর জার্সিই পরেন। আবার বার্সায় একসময় মেসির যে ভূমিকা ছিল, ইয়ামালেরও এখন অনেকটা তা-ই। তাই চাইলেও তিনি তুলনা এড়াতে পারবেন না।
চলতি মৌসুমে বার্সার হয়ে ১৪ ম্যাচে ৭ গোল করেছেন ইয়ামাল। তাই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, নিজের খেলার ধরনকে তিনি কীভাবে ব্যাখ্যা করবেন? উত্তর শুনুন ইয়ামালের মুখেই, ‘আনন্দ—এটাই সঠিক শব্দ। আমি মানুষকে আনন্দ দিতে খেলি। আমি একজন অ্যাথলেট যে বিনোদন দেয়। সব বিশ্ব রেকর্ড ভাঙা, লাখো গোল করা কিংবা লাখো ড্রিবল করা আমার লক্ষ্য না। আমি খেলাটা উপভোগ করতে চাই। চাই ছোটরা আমার মতো হোক। হ্যাঁ, অনেক গোল করলে তো ভালোই হয়। তবে আমার বিশ্বাস, ফুটবল এর চেয়েও বেশি কিছু।’



