মেজর লিগ সকার

মেজর লিগ সকারে শেষ ১০ ম্যাচে কেবল দুটি জিতেছে ইন্টার মিয়ামি। সোমবার সকালে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের গোলের পরও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ফ্লোরিডার ক্লাবটিকে। সান ডিয়েগো এফসির বিপক্ষে ড্র করেছে ২-২ গোলে।
ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে মেসি-সুয়ারেজের গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন রদ্রিগো ডে পল। সফরকারীদের হয়ে জোড়া গোল করেছেন আন্ডার্স ড্রেয়ার।
ম্যাচের ১২ মিনিটে সান ডিয়েগোকে লিড এনে দেন ড্রেয়ার। সমতায় ফিরতে বেগ পেতে হয়নি স্বাগতিকদের। আবারও ইন্টার মিয়ামিকে রক্ষা করেছেন ৩৯ বর্ষী আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। সেটিও আবার সরাসরি ফ্রি কিক থেকে। ম্যাচে ২৪ মিনিটে ডি-বক্সের কিছুটা দূরে একপ্রান্ত থেকে শট নেন তিনি। তার বাঁ-পায়ের এক বাঁকানো শটে সরাসরি বল জালে জড়ায়।
সমতায় থেকে দ্বিতীয়ার্ধে নামে দুদল। ম্যাচের ৭৪ মিনিটে ডে পলের পাসে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ড্রেয়ার। ২-২ গোলে শেষ হয় ম্যাচ।
মেজর লিগের ইস্টার্ন কনফারেন্সে তিনে নেমে এসেছে মিয়ামি। ২৬ ম্যাচে ১২ জয়, ১০ ড্র এবং ৪ হারে তাদের পয়েন্ট ৪৬। ৫৭ পয়েন্টে শীর্ষে ন্যাশভিল এবং ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউ ইংল্যান্ড। সান ডিয়াগো ওয়েস্টার্ন কনফারন্সের, যেখানে ৩১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১০ম স্থানে। সেখানে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভ্যাঙ্কুভার এবং ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হিউস্টন ডায়নামো।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…