চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ গ্রহণ করতে যাচ্ছেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাস।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফোরকান।
আকাশ দাস চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে জয়ী হন। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হননি তিনি।
পরে বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি তাদের তদন্ত প্রতিবেদন চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জমা দেয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের পর আজ শপথ গ্রহণ করছেন আকাশ দাশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, আজকে আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, প্রশাসন আমাদের জানিয়েছে শপথ নেবে। তবে আজকে কোন সময় নেবে তা জানায়নি। এটি সম্পূর্ণ ভিসি স্যারের আওতাধীন।



