প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, মেড বাই গুগল অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে নতুন পিক্সেল ১০ সিরিজের স্মার্টফোন। পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং ভাঁজযোগ্য পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলে আসতে পারে স্মার্টফোনগুলো। স্মার্টফোনের পাশাপাশি পিক্সেল ওয়াচ ৪ স্মার্টঘড়িও আনতে পারে গুগল। আগের মডেলের তুলনায় দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিং সুবিধা যুক্ত হতে পারে নতুন স্মার্টঘড়িতে। একই অনুষ্ঠানে হালনাগাদ পিক্সেল বাডস ২এ ইয়ারবাড ঘোষণার সম্ভাবনাও রয়েছে।