পুলিশের সংবাদ সম্মলনে বলা হয়, উচ্চ শব্দে মুঠোফোন ব্যবহার এবং বাচ্চার সঙ্গে চিৎকার –চেঁচামেচিতে বিরক্ত হয়ে আমেনা ও তাঁর মেয়ে মরিয়মকে কাঠের টুকরা দিয়ে পিটিয়ে হত্যা করে তাঁদের পাশের ঘরের ভাড়াটে। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমন তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম। হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আমেনা বেগমের পাশের কক্ষের প্রতিবেশী ভাড়াটে মোহাম্মদ আলীকে (২৮)।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঘটনার দিন থেকে আমেনা বেগমের পাশের কক্ষের ভাড়াটে মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তদন্তের একপর্যায়ে বিভিন্ন উৎসের তথ্য–উপাত্ত বিশ্লেষণ করে তাঁকে গতকাল বৃহস্পতিবার রাতে গজারিয়ার পাখির মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে মোহাম্মদ আলী আমেনা ও তাঁর মেয়েকে হত্যার দায় স্বীকার করেছেন।


