মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল | চ্যানেল আই অনলাইন

মুক্তিযুদ্ধে গণহত্যার ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে ভারত: জয়সওয়াল | চ্যানেল আই অনলাইন

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যা নিয়ে পাকিস্তান এখনো দায় অস্বীকার করছে বলে মন্তব্য করেছে ভারত। একই সঙ্গে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৭ মার্চ) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তান যে ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল, তা আজও বিশ্ব বিবেককে নাড়া দেয়।

তিনি বলেন, পাকিস্তান বাহিনী সে সময় পরিকল্পিতভাবে লাখো নিরীহ বাংলাদেশিকে হত্যা করে এবং নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালায়। এতে লাখো মানুষ দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন।

জয়সওয়াল বলেন, “এই ভয়াবহ ঘটনাগুলো সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু পাকিস্তান এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। ন্যায়বিচারের দাবিতে আমরা বাংলাদেশের পাশে আছি।”

Scroll to Top