মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

ভিডিওতে রবিউল ইসলাম অভিযোগ করেন, মির্জা আনোয়ারকে আটকের সময় পুলিশের একজন ডিআইজি ফোন করে তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘উনি মির্জা আজমের ভাই। তাঁকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে, মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

ভিডিওতে যুবদল নেতাকর্মীদের আটক ব্যক্তিকে মারধর না করার নির্দেশও দেন রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের কাজ আইনকে সহযোগিতা করা, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা। কেউ গায়ে হাত দেবে না।’ এ সময় মির্জা আনোয়ারকে বলতে শোনা যায়, তিনি কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না।

Scroll to Top