মার্কিন শুল্ক ফাঁকি দিতে চীনের ব্যবহৃত নেটওয়ার্কে কীভাবে ঢুকে পড়ল ভারত

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন অনুযায়ী, চীনা পণ্য প্রথমে অন্য কোনো দেশে পাঠানো হয়। সেখানে ওই পণ্য সামান্য প্রক্রিয়াজাতকরণ করা, নতুন লেবেল লাগানো, আবার প্যাকেটজাত করা, নতুন চালানপত্র তৈরি করা বা পরিবহনের রুট পরিবর্তনের মতো কাজ করা হয়। এতে পণ্যটি অন্য কোনো দেশের বলে মনে হলেও এর মূল উপাদান ও উৎপাদনের বড় অংশই চীনের থাকে।

চীনের উৎপাদনকারী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এমন দেশ বা অঞ্চলের মাধ্যমে পণ্য পাঠায়, যেখানে শ্রম ব্যয় কম, শুল্ক তদারকি তুলনামূলক দুর্বল, মুক্ত বাণিজ্য অঞ্চলের নিয়ম–কানুন শিথিল অথবা যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে।

প্রতিবেদনে ভারতের পুনে-গুজরাট-চেন্নাই উৎপাদন অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ভারতের পুনে-গুজরাট-চেন্নাই উৎপাদন অঞ্চলকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চল পাম্প ও কম্প্রেসর উৎপাদন বা সরবরাহের একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে। এতে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি, ডেটন ও কলম্বাসের সরবরাহব্যবস্থার ওপর প্রভাব পড়তে পারে।

Scroll to Top