মারা গেছেন চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি রুমী সাঈদ | চ্যানেল আই অনলাইন

মারা গেছেন চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি রুমী সাঈদ | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি রুমী সাঈদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ (১৮ ফেব্রুয়ারি) বুধবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রুমী সাঈদ সৌদি আরব প্রবাসী একজন সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক, তিনি দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। তিনি চ্যানেল আইয়ের জেদ্দা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

Scroll to Top