মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে সানজিদ খান প্রান্ত (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিকগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

বুধবার (৬ মে) দিবাগত রাতে মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সানজিদ খান প্রান্ত ওই এলাকার মিজানুর রহমান খান মিন্টুর ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী কলেজছাত্রীর সঙ্গে অভিযুক্ত প্রান্তর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ ফেব্রুয়ারি বাবা-মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে কৌশলে নিজের বাড়িতে ডেকে নেয় প্রান্ত।

​অভিযোগ রয়েছে, বাড়িতে নেওয়ার পর চায়ের সঙ্গে চেতনানাশক বা নেশাদ্রব্য মিশিয়ে ওই ছাত্রীকে অচেতন করা হয়। এরপর বাড়ির চিলেকোঠায় নিয়ে তাকে ধর্ষণ করে এবং মোবাইলে সেই দৃশ্যের ভিডিও ধারণ করে রাখা হয়। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আমি
​এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে বুধবার রাতে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত প্রান্তকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে।

​মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, ​”ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Scroll to Top