মানহানিসহ ড. ইউনূসের নামে করা ছয় মামলার কার্যক্রম বাতিল

মানহানিসহ ড. ইউনূসের নামে করা ছয় মামলার কার্যক্রম বাতিল

শ্রম আইনের পাঁচটি ও মানহানির অভিযোগে একটিসহ নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নামে করা পৃথক ছয়টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। ড. মুহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

পৃথক মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসের করা পৃথক ছয়টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৪ অক্টোবর ওই রায় দেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি সম্প্রতি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন আবেদনকারীপক্ষের আইনজীবী।

সংশ্লিষ্ট আইনজীবীর ভাষ্যমতে, ড. ইউনূসের নামে যখন শ্রম আদালতে পৃথক পাচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশন্সের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে এসব মামলা করা হয়। এর আগে এক বক্তব্যকে কেন্দ্র করে মানহানির অভিযোগে ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ড. ইউনূসের নামে অন্য মামলাটি করা হয়।

Scroll to Top