মাগুরার তানভীর একাই নিলেন ৮ উইকেট | চ্যানেল আই অনলাইন

মাগুরার তানভীর একাই নিলেন ৮ উইকেট | চ্যানেল আই অনলাইন

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬ এর ১১তম মৌসুমে অসাধারণ কীর্তি এক গড়েছেন মাগুরা সরকারী স্কুলের পেসার তানভীর আহমেদ। মাগুরা এ.জি. একাডেমির বিপক্ষে বোলিংয়ে নেমে একাই তুলে নেন ৮টি উইকেট, যার মধ্যে ৭টি বোল্ড আউট।

মাগুরা জেলা স্টেডিয়ামে শনিবার তানভীরের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি যায় এ.জি. একাডেমি। ২৮.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় দলটি। দলের সর্বোচ্চ রান করেন আব্দুর রহিম, যার ব্যাট থেকে আসে ২৫ রান। আসরে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার তানভীরের। ৭.২ ওভার বোলিং ৩৪ রান খরচায় ৮ উইকেট শিকার করে মাগুরা সরকারী স্কুলের এ পেসার।

তানভীরের ৮ উইকেটের ৭টিই বোল্ড। কেবল একজন ব্যাটার ক্যাচআউট হয়ে ফিরেছেন। একটি উইকেট নেন ইমাম হাসান, আরেকটি হয় রানআউট। রানতাড়ায় নেমে সহজেই জয় তুলে নেয় মাগুরা সরকারী স্কুল। ২১.১ ওভারে ৫ উইকেটের জয় পায় দলটি। ইমাম হাসান করেন অপরাজিত ২৪ রান।

Scroll to Top