মহররমকে কেন ‘আল্লাহর মাস’ বলা হয়

মহররমকে কেন ‘আল্লাহর মাস’ বলা হয়

রমজান বা জিলহজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস থাকা সত্ত্বেও মহানবী (সা.) মহররমকে বিশেষভাবে ‘আল্লাহর মাস’ বলে সম্বোধন করেছেন। হাদিসে এসেছে: রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা। (সহিহ মুসলিম, হাদিস: ১১৬৩)

ইসলামি ধর্মতত্ত্বে কোনো কিছুকে আল্লাহর নামের সঙ্গে যুক্ত করাকে—যেমন বায়তুল্লাহ (আল্লাহর ঘর) বা নাকাতুল্লাহ (আল্লাহর উট)—‘তাশরিফ’ বা সম্মান প্রদর্শন বলা হয়।

ইবনে রজব হাম্বলি (রহ.) বলেন, মহররমকে আল্লাহর মাস বলার কারণ হলো এই মাসের পবিত্রতা স্বয়ং আল্লাহ নির্ধারিত। প্রাক-ইসলামি আরবে পৌত্তলিকেরা নিজেদের সুবিধামতো পবিত্র মাসের হিসাব পরিবর্তন করত—একে ‘নাসি’ বলা হতো। আল্লাহ মহররমের আদি পবিত্রতাকে পুনরুজ্জীবিত করে এর মর্যাদা নিশ্চিত করেছেন। (ইমাম ইবনু রাজাব আল-হাম্বলি, লাতাইফুল মাআরিফ, ১/৩৪, দার ইবনে হাজম, বৈরুত, ২০০৪)

Scroll to Top