মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি জিএম নজরুলের রিমান্ড চাইবে পুলিশ – DesheBideshe



এমপি জিএম নজরুল

ঢাকা, ২১ সেপ্টেম্বর- দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) মৃত্যুর ঘটনায় সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের রিমান্ড আবেদন করবে শেরেবাংলা নগর থানা পুলিশ।

সোমবার তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, তারা রিমান্ড আবেদন করবেন। তবে কত দিনের রিমান্ড চাওয়া হবে, তা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।

এদিকে সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হলে বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানাতে হয়। এ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন তার বাবা এসএম মাসুম বিল্লাহ। মামলায় এমপি নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। তাদের রোববার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে বিয়ের পর থেকে এমপি নজরুল ও তাঁর প্রথম স্ত্রী শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬

 

Scroll to Top