হামে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ ছেলে (৯ মাস) শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহে এ নিয়ে ৬০ শিশুর মৃত্যু হলো। নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে ও মোট ভর্তি আছে ৯৫ জন শিশু।
সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
তিনি জানান, হামে এ পর্যন্ত ২ হাজার ৪’শ ২৭ জন রোগী ভর্তি হয়েছে এবং ২ হাজার ২’শ ৭২ জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে।
হামে মারা যাওয়া শিশুটির বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।



