পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিল সাত বছর বয়সী মেয়ে। মেয়ের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।


