ময়মনসিংহের তিন উপজেলায় পৃথক তিনটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) ফুলপুর, গফরগাঁও ও গৌরীপুর উপজেলায় এক দিনে চার শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান, গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান ও ফুলপুর থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তাঁরা জানান, পৃথক ঘটনাগুলোয় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় দুই বোন। তারা হলো মুদিদোকানি সুলতান মিয়ার মেয়ে রিয়া মনি (৮) ও ইলমা আক্তার (৪)।


