দায়িত্ব বণ্টন–সম্পর্কিত মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ প্রজ্ঞাপনের ভাষ্য, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও উন্নয়ন কার্যক্রম দেখভাল করবেন।
২৭ আগস্টের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রিটটি দায়ের করা হয়েছে বলে জানান অন্যতম রিট আবেদনকারী পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন)।
রিটের প্রার্থনায় দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগের ২৭ আগস্ট জারি করা দায়িত্ব বণ্টন–সম্পর্কিত প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
রুল হলে তা বিচারাধীন অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।