মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে কাতার থেকে ফিরলেন ৪৩০ বাংলাদেশি – DesheBideshe

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে কাতার থেকে ফিরলেন ৪৩০ বাংলাদেশি – DesheBideshe

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে কাতার থেকে ফিরলেন ৪৩০ বাংলাদেশি – DesheBideshe

ঢাকা, ১৪ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন।

শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান দেশে ফেরা এই যাত্রীদের মধ্যে ট্রানজিটে থাকা ব্যক্তি এবং দূতাবাসের কর্মীরাও রয়েছেন।

সাম্প্রতিক উত্তেজনার জেরে নিয়মিত ফ্লাইট বাতিল হওয়ায় এই বাংলাদেশিরা দেশে ফিরতে পারছিলেন না। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কাতার সরকার এবং কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাদের দেশে ফেরানোর উদ্যোগ গ্রহণ করে।

এর আগে গত বুধবার কাতারে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইটের কথা ঘোষণা করেছিল বাংলাদেশ দূতাবাস। ওই সময় নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয় এবং আগ্রহীদের নিবন্ধনের জন্য দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্ম প্রকাশ করা হয়।

উল্লেখ্য পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ কাতারে বর্তমানে ৪ লাখের বেশি বাংলাদেশি বসবাস করছেন যা দেশটির মোট জনসংখ্যার প্রায় সাড়ে ১২ শতাংশ। এই প্রবাসীরা কাতারের নির্মাণ সেবা এবং বিভিন্ন বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এনএন/ ১৪ মার্চ ২০২৬



Scroll to Top