মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার | চ্যানেল আই অনলাইন

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও চিকিৎসক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের হৃদযন্ত্রে কার্ডিয়াক অ্যাঞ্জিওপ্লাস্টি (পিসিআই) সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, সোমবার চিকিৎসকদের তত্ত্বাবধানে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের হৃদযন্ত্রে প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

তার দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Scroll to Top