ভ্যালেন্টাইনস ডে: ভালোবাসা দিবস উদযাপনের ইতিহাস ও নেপথ্যের কাহিনি – DesheBideshe

ভ্যালেন্টাইনস ডে: ভালোবাসা দিবস উদযাপনের ইতিহাস ও নেপথ্যের কাহিনি – DesheBideshe

ভ্যালেন্টাইনস ডে: ভালোবাসা দিবস উদযাপনের ইতিহাস ও নেপথ্যের কাহিনি – DesheBideshe

রোম, ১৩ ফেব্রুয়ারি – প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। এদিন প্রিয়জনকে উপহার, ফুল, চকলেট ও কার্ডের মাধ্যমে ভালোবাসার বার্তা পৌঁছে দেন উদযাপনকারীরা। তবে এই দিনটির নামকরণের পেছনে রয়েছে এক ঐতিহাসিক পটভূমি।

তৃতীয় শতাব্দীতে রোমের একজন ধর্মযাজক বা সেন্টের নামানুসারে এই দিনটির নামকরণ করা হয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস মনে করতেন বিবাহিত পুরুষরা ভালো মানের সৈন্য হতে পারেন না, তাই তিনি বিবাহ নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু পুরোহিত ভ্যালেন্টাইন এই নিয়মকে অন্যায় মনে করে গোপনে বিয়ের ব্যবস্থা করতেন। বিষয়টি জানাজানি হলে ক্লডিয়াস তাকে কারাবন্দী করেন এবং মৃত্যুদণ্ড দেন।

কথিত আছে, কারাগারে থাকাকালীন ভ্যালেন্টাইন কারাপ্রধানের মেয়ের প্রেমে পড়েন এবং ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড কার্যকরের আগে মেয়েটিকে ‘তোমার ভ্যালেন্টাইনের পক্ষ থেকে’ লেখা একটি প্রেমপত্র দিয়ে যান। ৪৯৬ সালে প্রথম ভ্যালেন্টাইনস ডে পালিত হয়। ধারণা করা হয়, রোমানদের ‘লুপারকালিয়া’ নামক বসন্ত উৎসব থেকেই এর উৎপত্তি। পরবর্তী সময়ে গির্জা এই উৎসবটিকে খ্রিস্টান উৎসবে রূপ দেয় এবং সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে এটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top