ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন | চ্যানেল আই অনলাইন

ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন | চ্যানেল আই অনলাইন







ভোলায় শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত তোফায়েল আহমেদ, জানাজা সম্পন্ন | চ্যানেল আই অনলাইন


















ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জোহরের নামাজের পর ভোলা বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে।

আজ (২ জুন) মঙ্গলবার জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরসহ রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষ প্রিয় এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এর আগে সকালে হেলিকপ্টারে করে ঢাকার থেকে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হয়। ভোলা বাসস্ট্যান্ড সংলগ্ন হেলিপ্যাডে মরদেহ পৌঁছালে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

পরে মরদেহ অ্যাম্বুলেন্সযোগে জানাজার স্থানে নেওয়া হয়। জানাজা শেষে মরদেহ তার নিজ গ্রাম ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

তোফায়েল আহমেদে রাজনৈতিক জীবনে নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর মৃত্যুর আগ পর্যন্ত দলের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। তিনি দেশের অন্যতম প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

Scroll to Top