ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ ৪ জনের নামে মামলা – DesheBideshe

ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ ৪ জনের নামে মামলা – DesheBideshe


ভোলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও শাশুড়িসহ ৪ জনের নামে মামলা – DesheBideshe

ভোলা, ৬ জুন – ভোলার উকিলপাড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার মিতু নামে এক গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মো. বশির আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করেন।

মামলায় গৃহবধূর স্বামী ব্যবসায়ী মো. সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং দুই ননদ লিজা ও মুক্তাসহ মোট চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে এই মামলায় আসামি করা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে,

গত বৃহস্পতিবার দুপুরে উকিলপাড়ার গোরস্থান মাদরাসা সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মিতুর মরদেহ উদ্ধার করা হয়। মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাসিন্দা মো. বশির ও আয়েশা খাতুন দম্পতির বড় মেয়ে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। সবশেষ গত ৩ জুন রাতে তাকে ব্যাপক মারধর করা হয় এবং ৪ জুন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

মিতুর বাবার দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভোলা সদর মডেল থানার পরিদর্শক মো. জিয়া উদ্দিন জানান আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম/ ৬ জুন ২০২৬



Scroll to Top