ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময় ধরে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর ও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করাতে বর্তমান সরকার কাজ শুরু করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের সময় বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। এসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা এখন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর প্রতি তিনি কৃতজ্ঞ। জনগণের ভোট ও সমর্থনের কারণেই তিনি দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তাদের প্রত্যাশা পূরণে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Scroll to Top