ভিসা হয়েছে, কাল ভারত যাচ্ছেন সানজিদা

ভিসা হয়েছে, কাল ভারত যাচ্ছেন সানজিদা

প্রথম আলোকে সানজিদা বলেছেন, ‘ভিসা পেয়ে গেছি। কাল রওনা দিচ্ছি।’

ভারতের নারী ফুটবল লিগে কিকস্টার্ট এফসিতে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি দ্বিতীয়বারের মতো ভারতের লিগে খেলতে গেছেন। সাবিনা অবশ্য এখনো মাঠে নামেননি। তিনি যাওয়ার পর কিকস্টার্ট একটি ম্যাচই খেলেছে, সেটি সেথু এফসির বিপক্ষে। সে ম্যাচে স্বাস্থ্য বিমা হাতে না আসায় খেলেননি সাবিনা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটায় কিকস্টার্ট মাঠে নামবে ওডিশা এফসির বিপক্ষে। এ ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাবিনার।

Scroll to Top