ভিডিও পোস্ট করে মৃত্যুর গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

ভিডিও পোস্ট করে মৃত্যুর গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

নিহত বা আহত হওয়ার গুজব ছড়ানোর পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করছেন। এতে তাঁকে একটি ক্যাফেতে বসে কফি পান করতে দেখা গেছে। ‘ডেড’ শব্দ নিয়ে তিনি মজাও করেছেন।

ভিডিও পোস্ট করে মৃত্যুর গুজবের জবাব দিলেন নেতানিয়াহু

ভিডিওটি পোস্ট করা হয়েছে নেতানিয়াহুর টেলিগ্রাম অ্যাকাউন্টে। বার্তা সংস্থা রয়টার্স ক্যাফের ভেতরের দৃশ্যগুলো আগের ছবির সঙ্গে মিলিয়ে দেখেছে। ক্যাফেটিতে নেতানিয়াহু রোববার (১৫ মার্চ) গিয়েছিলেন বলেও তারা নিশ্চিত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ক্যাফেটি জেরুজালেম শহরের পাশের এলাকায়। ভিডিওতে দেখা গেছে, কফি পানের সময় সহকারীর সঙ্গে আলাপ করছেন নেতানিয়াহু। এক সময় সহকারী জিজ্ঞেস করেন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে আপনি কী বলবেন।

জবাবে নেতানিয়াহু ‘ডেড’ শব্দটি নিয়ে এক ধরনের মজা করেন। কফির কাপ হাতে নিয়ে তিনি বলেন, ‘আমি কফির জন্য পাগল। আমি আমার জনগণের জন্যও পাগল।’ হিব্রু কথ্য ভাষায় ‘ডেড’ শব্দটি কখনো কখনো কোনো কিছুর প্রতি আসক্তি বা অত্যন্ত পছন্দ অর্থে ব্যবহার করা হয়।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নেতানিয়াহু সাধারণত ইসরায়েলি সংবাদমাধ্যমকে খুব কম সাক্ষাৎকার দেন বা সংবাদ সম্মেলন করেন। যুদ্ধ শুরু হওয়ার পর তিনি প্রথম ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করেন গত বৃহস্পতিবার।

Scroll to Top