ভিউ বাণিজ্যে আর কতো নিচে নামবেন, কেন লিখলেন হৃদয়? | চ্যানেল আই অনলাইন

ভিউ বাণিজ্যে আর কতো নিচে নামবেন, কেন লিখলেন হৃদয়? | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় দলের ব্যাটার তাওহীদ হৃদয় অসুস্থ মাকে নিয়ে দেশেই আছেন। সিরাজগঞ্জে মায়ের চিকিৎসা করার জন্য দৌড়াদৌড়ি করছেন। এসময় তার অবস্থান জানতে সংবাদমাধ্যমের অনেকে ফোন করছেন এবং ভুল তথ্য লিখছেন। ব্যাপারটি ভালো না লাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন টাইগার তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করা পোস্টে হৃদয় লিখেছেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক‍্যান্সার চিকিৎসার জন‍্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল‍্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন‍্য এতো ফোন…।’

‘ভিউ বাণিজ্যর জন‍্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’

Scroll to Top