ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু | চ্যানেল আই অনলাইন

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু | চ্যানেল আই অনলাইন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদীর ওপর ভাসমান সেতু ভেঙে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস-পুলিশ ও সেনাবাহিনী।

আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৫টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ উপজেলার ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), বেলতল এলাকার আবিদ (১৪), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আবদুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২)।

উদ্ধার আরেকজনের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে ব্রহ্মপুত্র নদে ভাসমান সেতুর ওপর ভিড় জমান স্থানীয় লোকজন। অতিরিক্ত চাপের কারণে ভেঙে যায় ভাসমান সেতুটি। এতে ব্রহ্মপুত্র নদে পড়ে যায় অনেকে। অনেকে সাঁতরে তীরে ওঠে। তবে নিখোঁজ হয় পাঁচটি শিশু। খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ সময় স্থানীয়দের সহায়তায় চারটি শিশুর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

রাত ১০ টার দিকে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, চারটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Scroll to Top