‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি | চ্যানেল আই অনলাইন

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি | চ্যানেল আই অনলাইন

১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদ জানিয়ে এবং দিনটিকে ‘জাতীয় সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি করেছে চিরকুমার সংঘ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আয়োজিত এ র‍্যালিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন এবং দেশের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি কেবল ব্যক্তিগত উদযাপনের দিন না হয়ে জাতীয় সম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির দিন হওয়া উচিত। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-কে ঘিরে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ এবং দিনটিকে ‘জাতীয় সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

চিরকুমার সংঘের নেতৃবৃন্দ বলেন, উপকূলীয় জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। বন রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

Scroll to Top