দিপকে বলেন, যাঁরা ক্রমাগত আঙুল তুলে বলছেন, ফ্রান্সে কী ঘটছে তা দেখুন; তাঁদের একটু লজ্জিত হওয়া উচিত এবং ভারতের দিকে তাকানো উচিত। ভারতে সৌরভ দাস ও আশুতোষ মুখে হাসি নিয়ে জেলে গেছেন। অন্যান্য জায়গায় যা ঘটছে, তাঁরা তেমন কিছুই করেননি। এমনকি তাঁরা যখন জেনেছেন যে তাঁদের বেআইনিভাবে কারাবন্দী করা হচ্ছে, তখনও তাঁরা শান্তি ও সম্প্রীতির পথ বেছে নিয়েছেন। তাঁরা মনে রাগ বা ঘৃণা না পুষে বরং হাসিমুখে কারাগারে প্রবেশ করেছেন।
দেশের ভেতরের বিক্ষোভকে বিদেশে সহিংস আন্দোলনে সরকার পরিবর্তনের সঙ্গে মেলানোর তীব্র প্রতিবাদ জানান দিপকে। তিনি কারাবন্দী কর্মীদের আচরণের পার্থক্যটিও তুলে ধরেন।
