ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন: ১০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন: ১০ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

ভারতের উড়িশ্যার কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন লেগে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে  হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লেগেছে। সোমবার (১৬ মার্চ) সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

সোমবার সকালে হাসপাতালে গিয়ে উড়িশ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানান, “সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিটের কারণে এ আগুন লেগেছে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাত জন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।”

প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ লক্ষ ভারতীয় টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস জানান, “রাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি রাত তিনটা নাগাদ খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছাই। বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে জানা গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লেগেছে কিনা।

Scroll to Top