Last Updated:
India vs Sri Lanka: প্রাথমিক ধাক্কা সামলে অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার দুরন্ত পার্টনারশিপে ভর করে মহিলা একদিনের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারতীয় দল।

প্রাথমিক ধাক্কা সামলে অমনজোৎ কউর ও দীপ্তি শর্মার দুরন্ত পার্টনারশিপে ভর করে মহিলা একদিনের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৭০ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ভারতীয় দল। ভারতীয় মহিলা দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন অমনজোৎ কৌর। এছাডা হাফ সেঞ্চুরি করে দীপ্তি শর্মা (৫৩)। হারলিন দেওল ৪৮ ও প্রতীকা রাওয়াল ৩৭ রানের উল্লেখযোগ্য অবদান রাখেন। শেষের দিকে স্নেহ রানা ১৫ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতের স্কোর ২৭০ দোরগোঁড়ায় পৌছে দেন।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে শুরু ভাল না হলেও প্রতীকা ও হারলিন মিলে ৬৭ রানের পার্টনারশিপ করেন। এরপর হরমনপ্রীত কউরও শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেননি। ২৬তম ওভারে ইনোকা রানাভীরার হাতে ভারত হারায় হারলিন, জেমাইমা রদ্রিগেজ (০) ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের (২১) উইকেট। যার ফলে ভারতীয় দলের স্কোর ১২০/২ থেকে ১২১/৫ হয়ে যায়।
পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় মহলা দল। এরপর অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮। কঠিন পরিস্থিতিতে যেভাবে এই দুই ব্যাটার ইনিংস খেলেছেন ও ভারতকে বিপদ থেকে উদ্ধার করেছেন, তা এক কথায় অনবদ্য। শেষের দিকে স্নেহ রানার ক্যামিও ষোল কলা পূর্ণ করে। অমনজোৎ ও দীপ্তির জুটি সপ্তম উইকেটের জন্য ১০৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। শ্রীলঙ্কার জয়ের জন্য টার্গেট ২৭০।
Kolkata,West Bengal
September 30, 2025 8:42 PM IST