বোর্হেসের দুটি কবিতা

সবকিছু বদলে যায়, আমার ছড়ি, পকেট, চাবির রিং
অনুগত তালা, বিলম্বে আগত ক্ষুদ্র চিঠি
বাকি কেবল অল্প কটা দিন, পাব না সময় পড়তে
কার্ডের ডেক, টেবিলের ছাদ, একটি পুস্তক
যার পাতায় ভেঙে ছত্রখান বিবর্ণ বেগুনি,
এক বিকেলের স্মৃতিসৌধ অবশ্যই স্মরণীয়, বিস্মৃত এখন।
পশ্চিমের আয়না যেখানে রক্তিম সূর্যোদয়
তার মায়া ছড়ায়, আরও কত জিনিস
ফাইল, পেরেক, দরজার চৌকাঠ, মানচিত্র, মদের গেলাস
কোনো কথা না বলে আমাদের সেবা করে যায়,
অন্ধ ও রহস্যজনকভাবে তারা সংগতবাক।
আমরা চলে গেলেও সবকিছু সইবে তারা
কোনো দিন জানবে না আমাদের যাবার খবর।

Scroll to Top