বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ | চ্যানেল আই অনলাইন

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বেড়েছে খরচ | চ্যানেল আই অনলাইন

সরকারি হজ প্যাকেজ ঘোষণার একদিন পর ২০২৬ সালের জন্য বেসরকারি তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের নেতারা।

সংবাদ সম্মেলনে এ বছরের বেসরকারি হজ প্যাকেজ সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার এবং সর্বনিম্ন ৫ লাখ ১০ হাজার করা হয়েছে। অন্যান্য বারের মতো এবারও হজের বিমান ভাড়া বেশি ধরা হয়েছে বলে অভিযোগ করেছে হাব। চলতি বছরের ১২ই অক্টোবর পর্যন্ত এ বছরের হজ নিবন্ধন চলবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স হজের বিমান ভাড়া কমাতে চাইলেও বিমানের কারণে কমাতে পারেনি মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের হজ ২৬ মে হওয়ার কথা জানানো হয়েছে। সৌদি আরবের সাথে চুক্তি অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Scroll to Top