বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা | চ্যানেল আই অনলাইন

বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ অনুসারে টাইগার পেসারকে দল থেকে বাদ দিয়েছে আইপিএল ফ্র‌্যাঞ্চাইজিটি।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, কেকেআর নিশ্চিত করছে বিসিসিআই আইপিএলের আসন্ন মৌসুমের আগে দল থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে।

গত কিছুদিন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টরপন্থী কয়েকটি সংগঠন। শেষঅবধি বিসিসিআই মোস্তাফিজকে ছেড়ে দিতে বলে। শনিবার সকালে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি জানান গণমাধ্যমে। বলেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেবজিৎ বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছে। তারা যদি খেলোয়াড় পরিবর্তন করতে চায়, বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেয়ার সুযোগ দেয়া হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে।’

বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল নিলাম থেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

Scroll to Top