বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ১১ সদস্যের এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে কমিটিটিকে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সাতজন আইনজীবী এ রিট দায়ের করেন।

এর আগে, গত ৭ এপ্রিল তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) জানিয়েছে, তাদের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই এডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে।

Scroll to Top